নোয়াখালীতে বন্দুকসহ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড

হাতিয়ায় (নোয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে ১ টি একনলা বন্দুক ও ২ টি রকেট ফ্লেয়ারসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।রবিবার

2026-05-24T14:35:44+00:00
2026-05-24T14:42:36+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে বন্দুকসহ কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড
হাতিয়ায় (নোয়াখালী) সংবাদদাতা
রোববার, ২৪ মে, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ২:৪২ পিএম
সংগৃহীত ছবি
নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে ১ টি একনলা বন্দুক ও ২ টি রকেট ফ্লেয়ারসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (২৪ মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, নোয়াখালীর হাতিয়া থানাধীন টাংকির বাজার সংলগ্ন এলাকায় রবিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে গোপন তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাবুলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় একনলা বন্দুক ও ২ টি রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী বাবুলকে আটক করা হয়।

উল্লেখ্য, উক্ত আসামি ইতোপূর্বে বিভিন্ন মামলায় একাধিকবার পুলিশ কর্তৃক আটক হয়েছিল।
‎উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: