শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

সারাদেশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা শিশু নির্যাতন করে কিংবা ধর্ষণ করে তাদের

2026-05-22T20:23:51+00:00
2026-05-22T20:23:51+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
শিশু ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: সমাজকল্যাণমন্ত্রী
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:২৩ পিএম 
সংগৃহীত ছবি
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা শিশু নির্যাতন করে কিংবা ধর্ষণ করে তাদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। যারা এ ধরনের ঘটনা ঘটায় তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।  

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিশু ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করেছেন। 

শুক্রবার (২২ মে)  বিকাল ৪টায় দিনাজপুরের হাকিমপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে এ ধরনের ঘটনায় পুলিশ অপরাধীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে। এ ধরনের ঘটনায় সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত বিচার করার জন্য নিশ্চয়তা দেওয়া হয়েছে। শিশু ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজি করলে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সে যে দলেরই হোক না কেন। 

বিএনপি সরকার জনগণের ভোটের সরকার বলে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, কিছু কিছু ঘটনায় একটি পক্ষ রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করছে। সাধারণ জনগণকে উত্তেজিত করে মব সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। 

ষড়যন্ত্রকারীরা বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে। কাজেই ধাক্কা মেরে এ সরকারের পতন ঘটানো যাবে না।

সরকারের কাজের বর্ণনা দিতে গিয়ে মন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের ২১ দিনের মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা হয়েছে এবং কৃষকদের ১০ হাজার টাকা মওকুফ করা হয়েছে। আগামী ২০২৯ সালের মধ্যে অন্তত ২ কোটি লোককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। 

উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় এলাকার রাস্তাঘাট, বিভিন্ন অবকাঠামো ও জনদুর্ভোগের কথা তুলে ধরেন এলাকাবাসী। মন্ত্রী সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আ ন ম নিয়ামত উল্লাহ, ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপি সভাপতি মোতালেব খান মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শেষে মন্ত্রী সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ শীর্ষক প্রকল্পের আওতায় একটি ফাজিল মাদরাসা, দুটি মসজিদ ও দুটি মন্দির কমিটির নিকট তিন লাখ টাকার চেক তুলে দেন। 


  বিষয়:   শিশু ধর্ষণকারীদের  সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড  সমাজকল্যাণমন্ত্রী 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: