নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

অনলাইন ডেস্ক

রাজনীতি

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে।শুক্রবার

2026-05-22T15:45:39+00:00
2026-05-22T15:45:39+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় তার ওপর ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির ঝিমানে ঝিনাইদহ থানায় আছেন। এ বিষয়ে পরে জানাবেন।নাইদহ জেলার যুগ্ম সমন্বয়কারী হামিদ পারভেজ। তিনি বলেন, তাঁরা বর্তমানে ঝিনাইদহ থানায় আছেন। এ বিষয়ে পরে জানাবেন।

ভুক্তভোগীর অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। এ সময় ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি হকিস্টিক দিয়েও আঘাত করা হয়। হামলায় অন্তত তিনজন আহত হন বলে দাবি করা হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই হামলার ঘটনা ঘটে। তিনি লেখেন, “প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন।”

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা কয়েকজনের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পর তারা থানায় অবস্থান নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। একই সঙ্গে থানার সামনে আবার হামলার আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজ শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে গেলে হঠাৎ পেছন দিক থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ ও হামলা শুরু করে। এতে এনসিপির স্থানীয় কয়েকজন কর্মী আহত হন।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: