কোলম্যান হচ্ছেন না বাংলাদেশের কোচ

অনলাইন ডেস্ক

খেলা

হামজা-জামালদের পরবর্তী কোচ কে হচ্ছেন এ নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। ক্রিস কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। তবে

2026-05-18T20:39:13+00:00
2026-05-18T20:39:13+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
খেলা
কোলম্যান হচ্ছেন না বাংলাদেশের কোচ
অনলাইন ডেস্ক
সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:৩৯ পিএম 
কোলম্যান হচ্ছেন না বাংলাদেশের কোচ। ছবি: সংগৃহীত
হামজা-জামালদের পরবর্তী কোচ কে হচ্ছেন এ নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। ক্রিস কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। তবে আগামীকাল নতুন কোচের সঙ্গে চুক্তি করবে বাফুফে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় বাফুফে সভাপতি সাংবাদিকদের সামনে কোচ ইস্যুতে কথা বলেছেন।

যদিও শুরুতে ক্রিস কোলম্যানই ছিলেন বাফুফের প্রথম পছন্দ। তাঁর পারিশ্রমিক জটিলতাও কাটিয়ে উঠেছিল বাফুফে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কোলম্যানের এজেন্ট। কোচের সঙ্গে তাদেরও ফি দিতে হবে। কিন্তু বাফুফে তা দিতে রাজি হয়নি। তাই ওয়েলসের সাবেক কোচ কোলম্যান বাংলাদেশ জাতীয় দলের কোচ হচ্ছেন না।

তাবিথ আউয়াল বলেন, আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি, তখন একটা জায়গায় আমাদের ডিসঅ্যাগ্রিমেন্ট দাঁড়িয়ে যায়। সেটা ছিল—মাঝখানে যে এজেন্ট ছিল, সেই এজেন্ট ফিটা দাবি করে বসল বাফুফের কাছ থেকে। অর্থ মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি। এর আগে কোনো জায়গায় কিন্তু আমরা অন্য কারও এজেন্ট ফি দিইনি। আমাদের বাজেট প্রস্তুত থাকা সত্ত্বেও তারা জানায়, অ্যাগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না।

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় কোলম্যান ছাড়াও রয়েছেন জার্মানি বার্নড স্টর্ক ও টমাস ভুলি। আগামী ৫ জুন বাংলাদেশ সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে। তাই জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রয়োজন দ্রুতই।

তাবিথ আউয়াল বলেন, ২৪ মে থেকেই ক্যাম্পই শুরু করব একজন স্থায়ী ও নতুন কোচের নেতৃত্বে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: