আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারি হতে পারবেন না ইংলিশ কেউ

বিনোদন ডেস্ক

খেলা

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর শুধু শিরোপার লড়াই নয়, ইংল্যান্ডের কারণে শেষ হয়ে গেছে দেশটির দুই অভিজ্ঞ রেফারি মাইকেল

2026-07-13T20:50:49+00:00
2026-07-13T20:50:49+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
খেলা
আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারি হতে পারবেন না ইংলিশ কেউ
বিনোদন ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮:৫০ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর শুধু শিরোপার লড়াই নয়, ইংল্যান্ডের কারণে শেষ হয়ে গেছে দেশটির দুই অভিজ্ঞ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলরের টুর্নামেন্টও। ফিফার প্রচলিত নীতি অনুযায়ী, ইংল্যান্ড বা আর্জেন্টিনার কোনো ম্যাচে তাঁদের দায়িত্ব দেওয়া হবে না। ফলে আর্জেন্টিনা ফাইনালে উঠলে ইংলিশ কোনো রেফারির আর ফাইনাল পরিচালনার সুযোগ থাকবে না।

আগামী বুধবার (বাংলাদেশ সময় রাত ১টা) আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই ম্যাচে অলিভার বা টেলর থাকছেন না। আর ফাইনালে এই দুই দলের যেকোনো এক দল খেলবে স্পেন বা ফ্রান্সের বিপক্ষে। তাই ফাইনালেও তাঁদের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা নেই।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো রেফারি নিজের দেশের ম্যাচ পরিচালনা করতে পারেন না। পাশাপাশি সম্ভাব্য স্বার্থের সংঘাত বা রাজনৈতিক সংবেদনশীলতাও বিবেচনায় নেওয়া হয়। সেই কারণেই ইংল্যান্ড ও আর্জেন্টিনার দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার প্রেক্ষাপটে ইংলিশ রেফারিদের আর্জেন্টিনার ম্যাচেও দায়িত্ব দেওয়া হয় না।

এই নীতি নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপেও একই কারণে আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনালের রেফারির তালিকা থেকে বাদ পড়েছিলেন অ্যান্থনি টেলর।

এদিকে ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেল্লোর জন্যও ফাইনালে দায়িত্ব পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও অলিভার, টেলর কিংবা তেল্লো—কেউই দায়িত্ব পাবেন না।

অন্যদিকে, স্পেন ও ফ্রান্সের মধ্যকার প্রথম সেমিফাইনালের রেফারি হিসেবে এল সালভাদরের ইভান বার্টনকে চূড়ান্ত করেছে ফিফা।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: