৬ বছর পর আবারও ক্রোয়েশিয়ার ডাগআউটে স্লাভেন বিলিচ

ক্রীড়া ডেস্ক

খেলা

দ্বিতীয়বারের মতো ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন স্লাভেন বিলিচ। বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়ানো জ্লাতকো দালিচের

2026-07-13T19:59:39+00:00
2026-07-13T19:59:39+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
খেলা
৬ বছর পর আবারও ক্রোয়েশিয়ার ডাগআউটে স্লাভেন বিলিচ
ক্রীড়া ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
দ্বিতীয়বারের মতো ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন স্লাভেন বিলিচ। বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়ানো জ্লাতকো দালিচের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

সাবেক ক্রোয়েশিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার বিলিচ এর আগে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার অধীনে ক্রোয়েশিয়া ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নেয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর বিলিচ বলেন, ক্রোয়েশিয়ার ফুটবলারদের ওপর তার পূর্ণ বিশ্বাস রয়েছে। দলকে আন্তর্জাতিক ফুটবলের অভিজাত পর্যায়ে ধরে রাখতে খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্যম, উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ় মানসিকতা তৈরি করাই তার প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, নতুন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত এবং এই দায়িত্ব পেয়ে আনন্দিত। ২০০৬ সালের তুলনায় এখন তিনি অনেক বেশি পরিপক্ব ও অভিজ্ঞ কোচ। তবে ক্রোয়েশিয়াকে শক্তিশালী, সাহসী ও সফল দল হিসেবে গড়ে তোলার ইচ্ছা আগের মতোই রয়েছে বলে জানান তিনি।

৫৭ বছর বয়সী বিলিচ এর আগে বিভিন্ন ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বেশিকতাস, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন।

খেলোয়াড় হিসেবেও ক্রোয়েশিয়ার হয়ে ৪৪টি ম্যাচ খেলেছেন বিলিচ। ১৯৯৮ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ঐতিহাসিক তৃতীয় স্থান অর্জনকারী দলের সদস্য ছিলেন তিনি।

২০২৪ সালের আগস্টে সৌদি প্রো লিগের ক্লাব আল-ফাতেহের দায়িত্ব ছাড়ার পর থেকে ফুটবলের বাইরে ছিলেন বিলিচ। এবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে আবারও কোচিংয়ে ফিরছেন তিনি।

অন্যদিকে, বিশ্বকাপে পর্তুগালের কাছে রাউন্ড অব ৩২-এর ম্যাচে হেরে বিদায়ের পর ক্রোয়েশিয়ার কোচের পদ ছাড়েন জ্লাতকো দালিচ। ২০১৭ সালের অক্টোবর থেকে তিনি ক্রোয়েশিয়া দলের দায়িত্বে ছিলেন।


  বিষয়:   স্লাভেন বিলিচ  ক্রোয়েশিয়া ফুটবল দল  জ্লাতকো দালিচ  বিশ্বকাপ  ইউরো চ্যাম্পিয়নশিপ  ফুটবল কোচ  ক্রোয়েশিয়া জাতীয় দল 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: