ফ্রান্স-স্পেন সেমিফাইনালে বাঁশি হাতে কে এই বারটন

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের শেষ পর্যায়ে এসে রেফারিদের প্রতিটি সিদ্ধান্তের গুরুত্ব বেড়ে গেছে। এবারের আসরে কয়েকটি রেফারিং সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। তাই

2026-07-13T19:40:52+00:00
2026-07-13T19:40:52+00:00
  মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
খেলা
ফ্রান্স-স্পেন সেমিফাইনালে বাঁশি হাতে কে এই বারটন
ক্রীড়া ডেস্ক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের শেষ পর্যায়ে এসে রেফারিদের প্রতিটি সিদ্ধান্তের গুরুত্ব বেড়ে গেছে। এবারের আসরে কয়েকটি রেফারিং সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। তাই সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি বাছাইয়ে বাড়তি সতর্কতা দেখাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আগামীকাল ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স-স্পেনের প্রথম সেমিফাইনালের জন্য রেফারি হিসেবে ইভান বারটনের নাম চূড়ান্ত করেছে ফিফা। এল সালভাদরের এই অভিজ্ঞ রেফারি চলতি বিশ্বকাপে এরই মধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। ফ্রান্স-স্পেন ম্যাচটি হবে এই টুর্নামেন্টে তাঁর চতুর্থ দায়িত্ব।

কনকাকাফ অঞ্চলের পরিচিত মুখ ইভান বারটন নিয়মিতভাবে নেশনস লিগ ও গোল্ড কাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে দায়িত্ব পান।

চলতি বিশ্বকাপে বারটন গ্রুপ পর্বে তুরস্ক-প্যারাগুয়ে, জাপান-সুইডেন এবং শেষ ষোলোয় কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করেছেন।

এর মধ্যে তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে একটি সিদ্ধান্তের কারণে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন তুরস্কের মের্ত মুলদুরের মুখ ঢেকে কিছু বলেছিলেন। মুলদুরের অভিযোগের পর ভিএআরের সহায়তা নিয়ে আলমিরনকে লাল কার্ড দেখান বারটন। মুখ ঢেকে কথা বলার ঘটনায় সেটিই ছিল প্রথম লাল কার্ডের ঘটনা। এবারের বিশ্বকাপে এরপর এমন আর কোনো ঘটনা দেখা যায়নি।

ফ্রান্স-স্পেন সেমিফাইনালে বারটনের সহকারী রেফারি হিসেবে থাকবেন তাঁর স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ। এছাড়া রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাহবোদ বেগি।

এই ম্যাচের দায়িত্ব পাওয়ার মাধ্যমে নতুন ইতিহাসের অংশ হতে যাচ্ছেন ইভান বারটন। পুরুষদের বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরের রেফারি হতে যাচ্ছেন তিনি।


  বিষয়:   ইভান বারটন  ফ্রান্স-স্পেন  বিশ্বকাপ সেমিফাইনাল  ফিফা  রেফারি  এল সালভাদর  ফুটবল বিশ্বকাপ 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: