দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

সারাদেশ

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুষ্প্রাপ্য একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া প্রত্নবস্তুটি প্রত্নতাত্ত্বিকভাবে

2026-05-18T17:30:52+00:00
2026-05-18T17:30:52+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৩০ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুষ্প্রাপ্য একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া প্রত্নবস্তুটি প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ।

সোমবার (১৮ মে) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)–এর অধীন কিশোরীগঞ্জ বিওপির একটি টহল দল বিশেষ অভিযান চালায়। এ সময় বিরল উপজেলার সীমান্ত পিলার ৩৩১/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে মানিকপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ভাঙা কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষার পর কাহারোলের কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ এটিকে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে শনাক্ত করেছে। ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক জব্দমূল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অপরিসীম বলে উল্লেখ করা হয়েছে। মূর্তিটি কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: