ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক করতে সরকার নিরলসভাবে কাজ করছে : বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দিতে চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা

2026-05-17T20:40:30+00:00
2026-05-17T20:40:30+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক করতে সরকার নিরলসভাবে কাজ করছে : বিভাগীয় কমিশনার
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ১৭ মে, ২০২৬, ৮:৪০ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমিসেবা পৌঁছে দিতে চট্টগ্রামে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করা হচ্ছে। আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হবে।

রবিবার (১৭ মে) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা চালুর মাধ্যমে ভূমিসেবাকে জনগণের নাগালে নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, ভূমিসেবা মেলার মূল লক্ষ্য হলো জনগণের মধ্যে ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অনলাইন ভূমিসেবা ব্যবহারে উৎসাহ প্রদান, ভূমি উন্নয়ন কর আদায়ে সহায়তা এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

মেলায় সাধারণ নাগরিকদের জন্য তাৎক্ষণিকভাবে বিভিন্ন সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে— অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও দাখিলা গ্রহণ, নতুন রেজিস্ট্রেশন, ই-নামজারি আবেদন ও দ্রুত নিষ্পত্তি, খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদন ও সরবরাহ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর এবং ভূমিসংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধান।

তিনি বলেন, ভূমিসেবাকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই সরকারের প্রধান লক্ষ্য। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ জনগণকে মেলা সম্পর্কে অবহিত করার আহ্বান জানান। পাশাপাশি ভূমিসংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা গ্রহণে সর্বসাধারণকে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: