গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন ও উন্নয়ন কাজের কারণে ঢাকার আশপাশের কয়েকটি এলাকায় টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো—আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের দুই পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশপাশের এলাকা।
এছাড়া সংশ্লিষ্ট এলাকার পার্শ্ববর্তী স্থানগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানানো হয়েছে।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।