ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে

2026-05-16T16:31:40+00:00
2026-05-16T16:53:07+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ৪:৫৩ পিএম
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (১৬ মে)  উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘স্বপ্ন’ ও ‘পদ্মা স্পেশাল’ নামের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় স্বপ্ন পরিবহনের যাত্রীরাই বেশি আহত হন। তারা অধিকাংশই গ্রাফিক্স টেক্সটাইলের কর্মচারী ছিলেন। সংঘর্ষের পর স্বপ্ন পরিবহনের চালক বাসের ভেতরে আটকা পড়েন।

ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান আরো জানান, দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। উদ্ধার কাজ শেষে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক শুরু হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: