জামালপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৃষ্টির মধ্যে কাজ করতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়।শুক্রবার (১৫ মে) দুপুরে

2026-05-15T17:42:17+00:00
2026-05-15T17:42:17+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
জামালপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:৪২ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৃষ্টির মধ্যে কাজ করতে গিয়ে বজ্রপাতে মজনু মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার জোড়খালী ইউনিয়নের কামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে ও এনসিপির ছাত্র সংগঠন ছাত্রশক্তির মাদারগঞ্জ উপজেলা কমিটির একজন সদস্য।

নিহতদের পরিবার ও বন্ধুদের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যে মজনু মিয়া বাড়ির অদূরে কাজ করতে গেলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বাড়িতে শোকের মাতম চলছে। ছাত্রশক্তির পক্ষ থেকে এই ঘটনায় একটি শোকবার্তা দেওয়া হয়েছে।

ছাত্রশক্তি জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ বলেন, বজ্রপাতে নিহত মজনু মিয়া ছাত্রশক্তির মাদারগঞ্জ উপজেলা কমিটির একজন সদস্য ছিলেন। সে খুবই ভালো এবং সাংগঠনিক ছেলে ছিল। সবাই তার জন্য দোয়া করবেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: