নান্দাইলে জমি বিরোধে রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক

সারাদেশ

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ধাওয়া-পাল্টাধাওয়া, দোকানপাটে ভাঙচুর

2026-06-04T20:24:57+00:00
2026-06-04T20:25:42+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নান্দাইলে জমি বিরোধে রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:২৪ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৮:২৫ পিএম
সংগৃহীত ছবি
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ধাওয়া-পাল্টাধাওয়া, দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এবং উপজেলা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজার এলাকায় এ সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খারুয়া গ্রামের আব্দুর রউফ ও নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর মধ্যে প্রায় ৩০ বছর ধরে মাত্র ২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমি সংক্রান্ত মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে শওকত আলী বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ শুরু করলে আব্দুর রউফের পক্ষ থেকে তা ভেঙে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থানায় অভিযোগের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পরদিন সকালে আব্দুর রউফের সমর্থকরা স্থানীয় একটি দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এরপর শওকত আলী ও তার সমর্থকরা বাজারে জড়ো হলে দুই পক্ষ বাঁশের লাঠি, দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, ব্যবসায়ীরা আতঙ্কে দোকান বন্ধ করে পালিয়ে যান।

আব্দুর রউফের ছেলে মাহফুজুর রহমান অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। অন্যদিকে শওকত আলী দাবি করেন, জমিটি তার ক্রয়কৃত সম্পত্তি এবং বৈধভাবেই ঘর নির্মাণ চলছিল।

নান্দাইল মডেল থানার ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে এলাকায় পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসন সার্বক্ষণিক নজরদারি রাখছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: