কালীগঞ্জে ‘আইশিন ফুডস’ কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালীগঞ্জে অনুমোদনহীন জ্যামের ফিলিংস ব্যবহার, বিএসটিআই লাইসেন্স জালিয়াতি ও মোড়কে চায়নিজ ভাষা ব্যবহারের অপরাধে আইশিন ফুডস কোম্পানি লিমিটেড নামের

2026-07-22T12:47:04+00:00
2026-07-22T12:47:04+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
কালীগঞ্জে ‘আইশিন ফুডস’ কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের কালীগঞ্জে অনুমোদনহীন জ্যামের ফিলিংস ব্যবহার, বিএসটিআই লাইসেন্স জালিয়াতি ও মোড়কে চায়নিজ ভাষা ব্যবহারের অপরাধে আইশিন ফুডস কোম্পানি লিমিটেড নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের নাগরভেলা এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গাজীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানাটিতে উৎপাদিত পাউরুটির মেয়াদ দেওয়া হচ্ছিল ২০ দিন থেকে এক মাস পর্যন্ত। কিন্তু দীর্ঘ সময় পাউরুটি ভালো থাকার বিষয়ে কোনো ল্যাব রিপোর্ট তারা দেখাতে পারেনি। এ ছাড়া খাদ্যের মোড়কে চায়নিজ ভাষা লেখা ছিল। 

প্রতিষ্ঠানটিতে যে ধরনের পাউরুটি উৎপাদনের লাইসেন্স নেওয়া হয়েছে, বাস্তবে তার মিল ছিল না। বিশেষ করে, পাউরুটির মধ্যে ‘জ্যাম ফিলিংস’ ব্যবহার করা হচ্ছিল, যার বিএসটিআই অনুমোদন ছিল না। কারখানাটির হালনাগাদ কোনো ট্রেড লাইসেন্সও ছিল না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা বলেন, কারখানাটিতে বিভিন্ন অসংগতি থাকায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: