নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)। আকিবুল স্থানীয় একটি হেফজ মাদরাসার ছাত্র ও সাফওয়ান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিল।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ২টি শিশু ঈদ উপলক্ষে তার নানা তাজুলের বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার সময় দুপুর ১২টার দিকে দুই ভাই একত্রে নানার পুকুরে গোসল করতে যায়। এই সময় এক ভাই তলিয়ে গেলে অন্য ভাই তুলতে যায়। এতে দুই ভাই একত্রে পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের কাছে দিয়ে দেওয়া হয়েছে।