কলাপাড়ায় নকল জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদনহীন ও নকল জুস তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে এক বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা

2026-05-15T17:06:21+00:00
2026-05-15T17:06:21+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
সারাদেশ
কলাপাড়ায় নকল জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:০৬ পিএম 
সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদনহীন ও নকল জুস তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে এক বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ মে) দুপুরে পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়ক সংলগ্ন একটি ভাড়া বাসায় পরিচালিত অভিযানে এই দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মাসুদ সিকদার (৩৫)। অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই সেখানে নকল “ড্রিংকো” জুস উৎপাদন করা হচ্ছিল। এ সময় কারখানা থেকে ১৫৫ প্যাকেট অবৈধ জুস জব্দ করা হয়। পরে জনসম্মুখে পেভার মেশিন দিয়ে সেগুলো ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: