রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ৫ দিনপর সরকারি কর্মচারীর মৃত্যু

রাজবাড়ী জেলা সংবাদদাতা

সারাদেশ

রাজবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টের ৫ দিনপর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা নিরাপদ খাদ্য এক অফিস সহায়কের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোরে

2026-05-15T15:31:00+00:00
2026-05-15T15:31:00+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ৫ দিনপর সরকারি কর্মচারীর মৃত্যু
রাজবাড়ী জেলা সংবাদদাতা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:৩১ পিএম 
সংগৃহীত ছবি
রাজবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টের ৫ দিনপর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা নিরাপদ খাদ্য এক অফিস সহায়কের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনায় নিহত ব্যক্তির নাম মনিরা খাতুন (২৭)। তিনি রাজবাড়ী জেলা সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক মোল্লা। মনিরা রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কতৃপক্ষ কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় অবস্থিত জেলা নিরাপদ খাদ্য অফিস।

গত রবিবার (১০ মে) বিকেলে অফিস  শেষে জাতীয় পতাকা নামাচ্ছিলেন মনিরা| পতাকার পাইপটি স্টিলের ছিল। পতাকার পাইপ নামানোর সময় উপরে হাই ভোল্টেজ তারের উপর পরে যায়। 

এসয়ম পাইপটি বিদ্যুতায়িত হয়ে মনিরার শরীরে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসাতালে নেয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে রেফার করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা যান।

শুক্রবার (১৫ মে) রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা  মো. আসিফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: