চাঁপাইনবাবগঞ্জে এবারও থাকছে না ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’, স্বস্তিতে চাষিরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আমআমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জেগত পাঁচ বছরের ধারাবাহিকতায় এবারও আম সংগ্রহ ও

2026-05-12T18:36:25+00:00
2026-05-12T19:01:22+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে এবারও থাকছে না ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’, স্বস্তিতে চাষিরা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৩৬ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৭:০১ পিএম
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম  

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এবারও আম সংগ্রহ ও বাজারজাতকরণের নির্ধারিত সময়সূচি বা ‘ম্যাংগো ক্যালেন্ডার’ থাকছে না। আম পরিপক্ব হলেই তা সংগ্রহ ও বাজারজাত করা যাবে।

গতকাল সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ম্যাংগো ক্যালেন্ডার’ প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা প্রশাসক জানান, আমচাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা ও গবেষকদের মতামতের ভিত্তিতে এবারও ম্যাংগো ক্যালেন্ডার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট তারিখ ধরে আম সংগ্রহ বা বাজারজাত করতে হবে না। তবে আম পরিপক্ব হওয়ার আগে বাজারে তোলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইয়াছিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক খালেদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে রেলওয়ে পশ্চিমাঞ্চল জোনের উপপ্রধান বাণিজ্যিক কর্মকর্তা আল মামুন বলেন, গত কয়েক বছর ম্যাংগো স্পেশাল ট্রেন পরিচালনায় লোকসান হওয়ায় এবার ট্রেনটি চালানো হচ্ছে না। তবে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর বনলতা এক্সপ্রেসে বিশেষ লাগেজ ভ্যান সংযুক্ত করে আম পরিবহন করা হবে। এতে প্রতিদিন ৫৪ মেট্রিক টন আম পরিবহন সম্ভব হবে।

জেলা প্রশাসক বলেন, আগের বছরগুলোতে ম্যাংগো স্পেশাল ট্রেন প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এবার বনলতা এক্সপ্রেসের মাধ্যমে আম পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এতে স্বল্প খরচে আম ঢাকায় পাঠানোর সুযোগ পাবেন ব্যবসায়ীরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: