ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে সহিংসভাবে নতুন রূপ দেওয়ার জন্য

2026-05-11T19:08:35+00:00
2026-05-11T19:08:35+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
‘বৃহত্তর ইসরাইল’ গড়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে ইরান যুদ্ধ
ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস
অনলাইন ডেস্ক
সোমবার, ১১ মে, ২০২৬, ৭:০৮ পিএম 
প্রতীকী ছবি
কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যকে সহিংসভাবে নতুন রূপ দেওয়ার জন্য এবং একটি ‘বৃহত্তর ইসরাইল’ গড়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান ইরান যুদ্ধকে ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন ।

সোমবার (১১ মে) আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মূল্যায়ন তুলে ধরেন।

আল জাজিরার অনুষ্ঠান ‘আল মুকাবালায়’ সাক্ষাৎকারে শেখ হামাদ বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া সংকটই সাম্প্রতিক যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক ফল। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ গঠনের আকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উপসাগরীয় অঞ্চলের জন্য একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠনের আহ্বান জানান।

তিনি বলেন, আমরা এখন পুরো অঞ্চলের বড় ধরনের পুনর্গঠনের সাক্ষী হচ্ছি। বর্তমান ভূরাজনৈতিক পরিবর্তন আগামী কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

শেখ হামাদ জানান, গত বছরই তিনি সম্ভাব্য সংঘাতের বিষয়ে সতর্ক করেছিলেন এবং সামরিক হামলা এড়াতে উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

তিনি বলেন, ইরানের সঙ্গে সংঘাত উসকে দেওয়ার পেছনে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের একটি ‘কট্টরপন্থী গোষ্ঠী’ কাজ করেছে। ১৯৯০–এর দশকে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমল থেকেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুদ্ধে জড়ানোর চেষ্টা করে আসছেন।

তিনি আরও বলেন, আগের মার্কিন প্রশাসনগুলো পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে দ্বিধায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত নেতানিয়াহু ওয়াশিংটনকে একটি ‘ভ্রম’ দেখিয়ে রাজি করাতে সক্ষম হন। তিনি যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হন যে, যুদ্ধটি হবে খুব দ্রুত ও সংক্ষিপ্ত, আর কয়েক সপ্তাহের মধ্যেই ইরানি সরকারের পতন হবে।

শেখ হামাদ বলেন, এই যুদ্ধের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েছেন নেতানিয়াহু। তিনি বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে ‘জোরপূর্বক আঞ্চলিক জোট’ এবং ‘গ্রেটার ইসরায়েলের’ ধারণা প্রচার করছেন।

ইসরায়েলের ডানপন্থিদের এই পরিকল্পনায় প্রতিবেশী আরব ভূখণ্ড পর্যন্ত দেশের সীমানা সম্প্রসারণের চিন্তা রয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: