ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

অনলাইন ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। আওয়ামী লীগ সরকারের পতনের

2026-05-10T16:16:12+00:00
2026-05-10T16:16:12+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ
অনলাইন ডেস্ক
রোববার, ১০ মে, ২০২৬, ৪:১৬ পিএম 
অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

আজ রবিবার (১০ মে) দুপুর ২টার দিকে উপাচার্য বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। 

অধ্যাপক সাইফুদ্দীন গণমাধ্যমকে বলেন, “আমি গত ২০ মাস প্রক্টরের দায়িত্ব পালন করেছি। এখন সবকিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই, আমি আমার পরিবারকে একটু সময় দিতে চাই। সামনে যিনি আসবেন, তিনি আরও ভালো দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো চাপে নয়; ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগ করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে শিক্ষকতা করেছেন সাইফুদ্দিন আহমেদ।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: