রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন কলেজ উত্তাল

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইডেন মহিলা কলেজে ক্যাম্পাসে মধ্যরাতে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাতে কলেজ গেটের সামনে এ

2026-05-10T02:26:25+00:00
2026-05-10T02:26:25+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
রাজধানী
রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন কলেজ উত্তাল
অনলাইন ডেস্ক
রোববার, ১০ মে, ২০২৬, ২:২৬ এএম 
সংগৃহীত ছবি
রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইডেন মহিলা কলেজে ক্যাম্পাসে মধ্যরাতে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাতে কলেজ গেটের সামনে এ বিক্ষোভ করে তারা।

জানা গেছে, রাত ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের একদল শিক্ষার্থী কলেজ গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। 

বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও কার্যক্রম বন্ধের দাবি জানান।

এর আগে সন্ধ্যার পর কলেজ গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরে তা বিক্ষোভে রূপ নেয়।

Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: