মধ্যরাতে রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, আহত ২

অনলাইন ডেস্ক

রাজধানী

মধ্যরাতে রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে

2026-06-27T04:48:31+00:00
2026-06-27T05:01:08+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
রাজধানী
মধ্যরাতে রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, আহত ২
অনলাইন ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:৪৮ এএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৫:০১ এএম
সংগৃহীত ছবি
মধ্যরাতে রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ এনেছে। তবে, এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। এ ছাড়া ভবনের ভেতরে কেউ আছে কিনা সেজন্য আমাদের সার্চ অভিযান চলছে।

 এর আগে, রাত ১টা ৫ মিনিটে ওই ভবনে লাগার খবর পায় ফায়ার সার্ভিস।


  বিষয়:   মধ্যরাত  রাজধানী  ভবনে আগুন  আহত ২ 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: