কাঁটাবনের বহুতল ভবনে ভয়াবহ আগুন, দগ্ধ দুই ক্লার্কের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকার আল-বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামে দুই যুবকের

2026-06-27T15:05:54+00:00
2026-06-27T15:06:32+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
রাজধানী
কাঁটাবনের বহুতল ভবনে ভয়াবহ আগুন, দগ্ধ দুই ক্লার্কের মৃত্যু
অনলাইন ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:০৫ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৩:০৬ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবন এলাকার আল-বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পর ভবনের ১০ম ও ১১তম তলা থেকে গুরুতর দগ্ধ অবস্থায় জনি ও আবদুস সালামকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া মো. নাজমুল ও সরোয়ার জানান, আগুনের সঙ্গে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় তারা গুরুতর দগ্ধ হন।

নিহত আবদুস সালামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলার বড় ভাদাহার এলাকায়। তিনি মো. সেলিম সরকারের ছেলে এবং আল-বারাকা টাওয়ারের ১১তম তলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, নিহত জনির বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামে। তিনি বাবুল মিয়ার ছেলে এবং সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: