দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪, আহত ১৫

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মারছা পরিবহনের দুটি দ্রুতগতির বাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায়

2026-05-09T14:50:17+00:00
2026-05-09T16:35:10+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
সারাদেশ
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪, আহত ১৫
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ২:৫০ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ৪:৩৫ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মারছা পরিবহনের দুটি দ্রুতগতির বাসের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নারী-শিশুসহ আরও অন্তত ১৫ জন যাত্রী।

শনিবার (৯ মে) সকালের দিকে লোহাগাড়া চুনতি এলাকায় অবস্থিত হোটেল ফোর সিজন-এর সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মারছা পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল এবং অন্যটি বিপরীত দিক থেকে অর্থাৎ কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। চুনতি ফোর সিজন হোটেলের সামনে পৌঁছালে বাস দুটির মধ্যে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়ে এবং অন্য বাসটি সজোরে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে রেহেনা বেগম (৬০) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টার ও স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

লোহাগাড়া ট্রমা সেন্টার সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হতে পারে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মো. কামাল উদ্দিন বলেন,সকালবেলা হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি দুটি বাসের সামনের অংশ ধুমড়েমুচড়ে গেছে। একটি বাস দোকানের ভেতর ঢুকে পড়েছে, মানুষ ভেতর থেকে বাঁচার জন্য চিৎকার করছিল। আমরা স্থানীয়রা মিলে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে বের করি, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

এই বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান,ঘটনা শোনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জন মারা গেছেন এবং ১৫ জন আহত হয়েছেন। দ্রুতগতির কারণে বা ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বর্তমানে দুর্ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: