ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সেখানে গেলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি।
শনিবার (৯ মে) তিনি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।
সফরকালে গুরুতর আহত যোদ্ধাদের চিকিৎসা কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
আহতদের সাহস, ত্যাগ ও সংগ্রামের প্রশংসা করে বিরোধীদলীয় নেতা তাদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে তাদের আরোগ্য কামনায় বিশেষ দোয়াও করেন।
এদিকে, চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।
সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।