পাহাড়ধসে শোকের ছায়া, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এনসিপির

অনলাইন ডেস্ক

রাজনীতি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শিশুসহ ৩০

2026-07-10T20:26:17+00:00
2026-07-10T20:26:17+00:00
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ১১ জুলাই ২০২৬
রাজনীতি
পাহাড়ধসে শোকের ছায়া, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এনসিপির
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:২৬ পিএম 
সংগৃহীত ছবি
টানা বৃষ্টিতে চট্টগ্রাম অঞ্চলে বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শিশুসহ ৩০ জনের মৃত্যুকে মর্মান্তিক উল্লেখ করে দলটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দুর্গত এলাকায় আটকেপড়া পর্যটকদের দ্রুত উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এনসিপি।

শুক্রবার (১০ জুলাই) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনেই সাত শিশুর অকালমৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং এ অনাকাঙ্ক্ষিত প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দলটি।

এনসিপি জানায়, টানা ভারি বর্ষণের ফলে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা টানা দ্বিতীয় দিনের মতো হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে।

জলাবদ্ধতায় নগরবাসীর জনজীবন স্থবির হয়ে পড়েছে। এমনকি রেললাইনের ওপর পানি জমে থাকায় পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে।

এ ছাড়া আকস্মিক পাহাড়ি ঢলে রাঙামাটির সড়কে প্রায় ৪৫০ জন পর্যটক আটকা পড়ার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। এনসিপি অবিলম্বে বর্তমান বিএনপি সরকারের প্রতি পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং আটকে পড়া পর্যটকদের নিরাপদ প্রত্যাবর্তনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞদের মতে, আষাঢ়ের প্রথম ২০ দিন বৃষ্টিহীন থাকার পর সাগরে লঘুচাপের কারণে এ ধরনের তীব্র ও অস্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট সংকেত। তবুও প্রতিবছর বর্ষা মৌসুমে চট্টগ্রামের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও পাহাড়ধসের মতো মানবিক বিপর্যয় রোধে যথাযথ পূর্বপ্রস্তুতি ও টেকসই পরিকল্পনার অভাব স্পষ্টভাবে দৃশ্যমান।

বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, চট্টগ্রামকে রক্ষা করতে হলে শুধু সাময়িক ত্রাণ বিতরণ করলেই হবে না। নগরীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের আওতায় এনে পাহাড়ধসের মতো মানবসৃষ্ট ও প্রাকৃতিক বিপর্যয় থেকে নাগরিকদের জীবন রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব।

জনস্বার্থে এ সংকটের স্থায়ী সমাধানে সরকারকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার আহ্বান জানিয়েছে দলটি।


  বিষয়:   পাহাড়ধসে শোকের ছায়া  ক্ষতিগ্রস্ত মানুষ  পাশে দাঁড়ানোর আহ্বান এনসিপির 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: