গণতন্ত্রে সব রাজনৈতিক দলই আমাদের প্রতিদ্বন্দ্বী

ভোরের ডাক রিপোর্ট

রাজনীতি

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ও রাজনৈতিক

2026-07-10T16:43:58+00:00
2026-07-10T16:43:58+00:00
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ১১ জুলাই ২০২৬
রাজনীতি
গণতন্ত্রে সব রাজনৈতিক দলই আমাদের প্রতিদ্বন্দ্বী
ভোরের ডাক রিপোর্ট
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৪:৪৩ পিএম 
ছবি ভোরের ডাক
জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করে না। গণতান্ত্রিক ব্যবস্থায় সব দলই আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।

১৪ জুলাই পল্লীবন্ধু এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত স্মরণসভা সফল করতে শুক্রবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি প্রতিহিংসা ও জিঘাংসামূলক রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করি। দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে সব রাজনৈতিক শক্তির মধ্যে গঠনমূলক সংলাপ ও সহযোগিতা প্রয়োজন।

তিনি দলের নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় স্বার্থে দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম মিলন, সরদার শাহজাহান, জসিম উদ্দিন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, আমানত হোসেন আমানত ও জাহাঙ্গীর আলম পাঠান; চেয়ারম্যানের উপদেষ্টা সাহাবুদ্দিন পাটোয়ারী; ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন তোতা, শরফুদ্দিন আহমেদ শিপু ও আনোয়ার হোসেন হাওলাদার; যুগ্ম মহাসচিব মাওলানা আল জুবায়ের, এস এম হাসেম, অ্যাডভোকেট বায়েজিদ, জিয়াউর রহমান বিপুল, আব্দুস ছাত্তার, সৈয়দ সিরাজুল আরেফিন, মাসুম মিজানুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: