জনগণের ঐক্য নষ্টের চেষ্টা সফল হবে না: রিজভী

অনলাইন ডেস্ক

রাজনীতি

দেশের জনগণের ঐক্য নষ্ট করতে কোনো অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির

2026-07-09T19:35:05+00:00
2026-07-09T19:35:05+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
রাজনীতি
জনগণের ঐক্য নষ্টের চেষ্টা সফল হবে না: রিজভী
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
দেশের জনগণের ঐক্য নষ্ট করতে কোনো অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থেকে সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সরকার আন্দোলন, আত্মত্যাগ ও মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারকে দুর্বল করতে বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র বা ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হতে পারে। এসব মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সরকার কাজ করছে। পরাজিত শক্তি বিভিন্ন কৌশলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা অতীতের মতো এবারও পাশে থাকবেন। কেউ যেন ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের জন্য উসকানি দিতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করেছেন। এবারও রথযাত্রায় সহযোগিতা করা হবে, যাতে কোনো পক্ষ ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে।

রিজভীর দাবি, দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। বিভাজনের রাজনীতি থেকে জনগণ অনেক কিছু শিখেছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় তিনি সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথা তুলে ধরে বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ডসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগ সফল করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

স্কুল ফিডিং কর্মসূচিতে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বিএনপির এই নেতা।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: