গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে

স্টাফ রিপোর্টার

রাজনীতি

বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও

2026-07-07T19:01:10+00:00
2026-07-07T19:01:10+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
রাজনীতি
১১ দলের মানববন্ধনে জামায়াত সেক্রেটারি
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:০১ পিএম 
ছবি: ভোরের ডাক
বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রধান সংকট হলো গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এটা বাস্তবায়ন না হলে বাংলাদেশের রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে।’

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য, পঙ্গুত্ববরণকারী, আহত ও জুলাই যোদ্ধাদের নিয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গোলাম পরওয়ার আরও বলেন, ‘স্পিকারকে আমরা বলেছি—দেশের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এবং বিরোধীদলীয় নেতাকে সঙ্গে নিয়ে গণভোটে বাংলাদেশের প্রায় ৭০ ভাগ জনগণের রায় বাস্তবায়নে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। স্পিকার আমাদের আশ্বস্ত করেছেন। তিনি নিরপেক্ষ; তবুও তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আবদুল ওহাব মিনার, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজ হোসাইন, ডেভেলপমেন্ট পার্টির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, জাগপার ঢাকা মহানগরীর সভাপতি আসাদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও নাজিম উদ্দীন মোল্লা, প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহিন আহমেদ খানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভাপতির বক্তব্যে ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা আশা করছি সরকার স্মারকলিপি বিবেচনায় নেবে। জনগণের প্রত্যাশা পূরণ না করে পার্লামেন্ট পরিচালনা করবেন, জনগণ তা মেনে নেবে না। ক্ষমতায় বসে জনগণের মতামত উপেক্ষা করে চলার সুযোগ বাংলাদেশ দেবে না। গণভোটের রায় বাস্তবায়নের জন্য প্রয়োজনে আরও একটি জুলাই বিপ্লব হবে, তারপরও আমরা রাজপথ ছাড়ব না।’

তিনি আরও বলেন, ‘বিচারের দাবি জানিয়েছি, বিচার করতে হবে। যদি বিচার না করেন, তাহলে জনগণ আপনাদের বাধ্য করবে। কারণ আপনারা ক্ষমতায় এসেছেন রক্তাক্ত জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে। আমরা আন্দোলন চাই না, সমাধান চাই।’

এ ছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরা। মানববন্ধনের আগে শহীদ জাবির ইবরাহিমের মা রোকেয়া এমপিসহ পাঁচজন নারী সংসদ সদস্য এবং ১১ দলের নেতারা স্পিকারের কাছে একটি স্মারকলিপি জমা দেন।


  বিষয়:   মিয়া গোলাম পরওয়ার  জামায়াতে ইসলামী  ১১ দলীয় ঐক্য  মানববন্ধন  গণভোটের রায়  সংবিধান সংস্কার পরিষদ  রাজপথ আন্দোলন 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: