যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার, জানা গেল কারণ

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

সারাদেশে দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির

2026-07-08T16:48:10+00:00
2026-07-08T16:48:10+00:00
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
রাজনীতি
যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার, জানা গেল কারণ
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
সারাদেশে দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বুধবার (৮ জুলাই) রাজধানীর পল্টনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আবদুল মোনায়েম মুন্না বলেন, জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো ধরনের বেআইনি, অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সংগঠন কখনোই প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সারাদেশে প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য কঠোর সাংগঠনিক নীতি গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে দেশব্যাপী যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নেন। আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এ ছাড়া শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন এবং হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন।


  বিষয়:   দলীয় শৃঙ্খলা ভঙ্গ  আদর্শবিরোধী কর্মকাণ্ড  যুবদল  নেতাকর্মী বহিষ্কার 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: