সাংবাদিকতা কি রাজনৈতিক আধিপত্যের রোষানলে পরাধীন প্রশ্ন তাহেরীর

এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন ইসলামিক বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী।বুধবার (৬ মে) রাতে নিজের

2026-05-07T12:30:07+00:00
2026-05-07T12:30:07+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাংবাদিকতা কি রাজনৈতিক আধিপত্যের রোষানলে পরাধীন প্রশ্ন তাহেরীর
এম এ রাজা, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৩০ পিএম 
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন ইসলামিক বক্তা মুফতী গিয়াস উদ্দিন তাহেরী।

বুধবার (৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন “হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিক ভাইয়েরা কি রাজনৈতিক আধিপত্যবাদীদের রোষানলে পরাধীন?”

পোস্টে তিনি আরও লেখেন, “প্রকৃত সাংবাদিক ভাইদের কলমের কালি অর্থের চেয়েও দামি।” একইসঙ্গে তিনি উল্লেখ করেন, “সালামের পর কালাম হবে”যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এদিকে, স্থানীয় সাংবাদিকদের একটি অংশ অভিযোগ করেছেন, বর্তমানে সাংবাদিক সমাজের ভেতরেই বিভাজন তৈরি হয়েছে। তাদের দাবি, একশ্রেণীর সাংবাদিক প্রশাসনিক দপ্তর ও থানায় অবস্থান করে বিভিন্ন সুবিধা গ্রহণ করছেন। এর বিনিময়ে অনিয়ম ও দুর্নীতির নানা বিষয় আড়াল করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ করা হয়, এসব অনিয়ম নিয়ে কাজ করতে গেলে কিছু অসাধু কর্মকর্তা সাংবাদিকদের একে অপরের মুখোমুখি দাঁড় করিয়ে দেন। ফলে সৃষ্টি হচ্ছে বিভক্তি এবং তথাকথিত ‘সিন্ডিকেট’। এতে সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মান ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক অগ্রযাত্রার মাধবপুর প্রতিনিধি ও মাধবপুর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি ফোরকান উদ্দিন নোমান বলেন, তাহেরী সাহেবের বক্তব্য বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত সময়োপযোগী। সাংবাদিকতায় আপস না করার কারণেই কিছু সাংবাদিক এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী সাংবাদিকতার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে ব্যস্ত।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: