জামায়াত আমিরের নেতৃত্বে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাবেন ১১ দলীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানাবেন ১১ দলীয় নেতারা।

2026-02-20T19:43:54+00:00
2026-02-20T19:43:54+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
জামায়াত আমিরের নেতৃত্বে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাবেন ১১ দলীয় নেতারা
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম 
ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানাবেন ১১ দলীয় নেতারা। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। ১১–দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তাঁর সঙ্গে অংশগ্রহণ করবেন।’ ডা. শফিকুর রহমান এসময় ভাষা শহিদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করবেন।

আজ শুক্রবার বিকেলে জামায়াতের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে দলটির প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মুজিবুল আলমও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: