জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম শোভন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সহযোগী সদস্য হিসেবে যোগদান করেছেন।সোমবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম শোভন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে সহযোগী সদস্য হিসেবে যোগদান করেছেন।
সোমবার সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের হাতে ফুলের তোড়া দিয়ে জামায়াতে যোগদান করেন তিনি।
উল্লেখ্য মুন্সিগঞ্জের সন্তান সাইফুল ইসলাম শোভন পেশায় ব্যবসায়ী।ছাত্রজীবনে জড়িত ছিলেন ছাত্র রাজনীতিতে। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের যুব বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং পরবর্তীতে সম্পাদক মন্ডলী সদস্য ছিলেন। এছাড়াও তিনি জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেছেন।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮