বিস্ফোরক মামলার পলাতক আসামী রিপন গ্রেফতার

স্টাফ রিপোর্টার

সারাদেশ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নে আহুত অবরোধ ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে ২৯/১০/২০২৩ খ্রিঃ তারিখ ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকার সময় বেআইনী

2023-12-31T18:53:26+00:00
2023-12-31T18:53:26+00:00
  বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬,
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সারাদেশ
বিস্ফোরক মামলার পলাতক আসামী রিপন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৩ পিএম 
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নে আহুত অবরোধ ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে ২৯/১০/২০২৩ খ্রিঃ তারিখ ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকার সময় বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতঃ পুলিশের সরকারি কাজে বাধা দান-ক্ষতি সাধন সহ পুলিশকে প্রাণনাশের উদ্দেশ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল এর বিস্ফোরণ ঘটিয়ে জখম করা এবং জনমনে আতংক ও ভীতি সঞ্চার করার জন্য জনগণকে মারপিটসহ ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সড়কে মানুষ ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, গাড়ি ভাংচুর সহ লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮/১০/২০২৩ খ্রিঃ তারিখের নারকীয় তান্ডবে একজন পুলিশ কনস্টেবলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।

পরবর্তীতে বিস্ফোরক দিয়ে নাশকতা ও পুলিশের কাজে বাধা প্রদান এবং আঘাত করে ক্ষতিসাধন সংক্রান্তে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-২০, তারিখ- ২৯/১০/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৪/১৪৮/১৪৯/১৮৬/৩২৩/৩৩২/৩৫৩/৪২৭/৫০৬/১০৯/১১৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ৩/৪/৬  ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে উক্ত মামলার ৩নং এজাহার নামীয় পলাতক আসামী- মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে রিপন’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ বরাবর একটি আধিযাচনপত্র প্রেরণ করেন।

উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উপরোক্ত মামলার ৩নং এজাহার নামীয় পলাতক আসামী- মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে রিপন’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

 এরই ধারাবাহিকতায় গতকাল ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন পাথরঘাটা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার মামলা নং-২০, তারিখ-২৯/১০/২০২৩ খ্রিঃ; ধারা-১৪৩/১৪৪/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/ ৩৫৩/৪২৭/৫০৬/১০৯/১১৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ৩/৪/৬ বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইন- ১৯০৮; বিস্ফোড়ক দিয়ে নাশকতা ও পুলিশের কাজে বাধা প্রদান এবং আঘাত করে ক্ষতি সাধন সংক্রান্তে রুজুকৃত মামলার ০৩নং এজাহার নামীয় পলাতক আসামী মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজদীখান থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে রিপন (৩৮), পিতা-মোঃ মোস্তফা কামাল, সাং-বড়বর্তা, থানা-সিরাজদীখান, জেলা-মুন্সিগঞ্জ, বর্তমান ঠিকানা-পাথরঘাটা, থানা-সিরাজদীখান, জেলা-মুন্সিগঞ্জ‘কে গ্রেফতার করে।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও সে ইতোপূর্বে রাজধানীর পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ী ও মুন্সিগঞ্জের শ্রীনগর, সিরাজদিখানসহ বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কর্মকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।  

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: