২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দৌড়ে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

খেলা

ক্রিকেটের বৈশ্বিক বাজার সম্প্রসারণের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে আরও গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর অংশ হিসেবে ২০৩৪ সালের পুরুষদের টি-টোয়েন্টি

2026-11-27T18:00:46+00:00
2026-11-27T18:00:46+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
খেলা
২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দৌড়ে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:০০ পিএম 
২০৩৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দৌড়ে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ
ক্রিকেটের বৈশ্বিক বাজার সম্প্রসারণের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রকে আরও গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর অংশ হিসেবে ২০৩৪ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজনের সম্ভাবনা বিবেচনা করছে সংস্থাটি। ২০২৪ সালের আসর সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা থাকায় দুই দেশের ক্রিকেট বোর্ডও আবার একসঙ্গে কাজ করতে আগ্রহী।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথ আয়োজক ছিল। ওই আসরে যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ওয়েস্ট ইন্ডিজে আয়োজন করা হয়েছিল ৩৯টি ম্যাচ। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০৩৪ সালেও যৌথ আয়োজক হওয়ার পরিকল্পনা রয়েছে দুই দেশের।

‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০৩৪ সালের আসরের সম্ভাব্য আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের প্রস্তাব এগিয়ে রয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের বিড করার সম্ভাবনা কম, কারণ ২০৩০ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তাদের হাতে রয়েছে।

গত সপ্তাহে বালিতে অনুষ্ঠিত আইসিসির ত্রৈমাসিক সভার পর ২০৩৫ সাল পর্যন্ত বড় টুর্নামেন্টগুলোর সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে। তবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করলেও এর পরবর্তী টুর্নামেন্টগুলোর ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জুলাই-আগস্টে আয়োজনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে পুরুষদের বাকি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির আসরগুলো শরৎকালে অনুষ্ঠিত হওয়ার কথা। এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়ার বাইরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ আয়োজক হওয়ার বিষয়টি সামঞ্জস্যপূর্ণ।

যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) চালুর পর দেশটিতে খেলাটির অবকাঠামো ও জনপ্রিয়তা বাড়ছে। ২০২৪ সালের বিশ্বকাপে নিউইয়র্ক, টেক্সাস ও ফ্লোরিডায় ম্যাচ আয়োজন করা হলেও বর্তমানে সম্ভাব্য ভেন্যুর সংখ্যা আরও বেড়েছে।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট ফিরছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনায় একটি অস্থায়ী স্টেডিয়ামে অলিম্পিকের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা। এ ছাড়া সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে ওয়াশিংটন ডিসির কাছে ফ্রেডরিক ক্রিকেট পার্ক, ওকল্যান্ড কলিসিয়াম, সিয়াটলের মেরি মুর পার্ক, ডালাসের গ্র্যান্ড প্রেইরি এবং ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টির মাঠ।

২০৩৪ সালের বিশ্বকাপে দুই দেশের মধ্যে ম্যাচের সংখ্যা সমানভাবে ভাগ করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। গত এক দশকে ওয়েস্ট ইন্ডিজ উত্তর আমেরিকায় নিয়মিত ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে। ফলে অঞ্চলটিতে যৌথভাবে বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে তাদের।

এদিকে, আগামী বছর উত্তর আমেরিকায় ভারতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়েও দুই বোর্ড আলোচনা করছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে ফ্লোরিডা ও ওয়াশিংটন ডিসির নাম সামনে এসেছে।

আইসিসি ২০৩১ সালের পরবর্তী টুর্নামেন্টগুলোর আয়োজক নির্ধারণে নতুন নীতিমালা তৈরির কাজ করছে। আগামী বছরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হওয়ার কথা। ২০২৮ সাল থেকে ভবিষ্যতের আসরগুলোর আয়োজক নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: