পাঁচ লাল কার্ড, জয় মাত্র তিনটি—সংকটে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক

খেলা

মাঠের পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতা, রক্ষণভাগের দুর্বলতা আর খেলোয়াড়দের শৃঙ্খলাহীনতা—সব মিলিয়ে দুঃসময় কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে জয়ের চেয়ে লাল কার্ড

2026-11-27T17:09:36+00:00
2026-11-27T17:09:36+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
খেলা
পাঁচ লাল কার্ড, জয় মাত্র তিনটি—সংকটে ম্যানচেস্টার ইউনাইটেড
স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম 
পাঁচ লাল কার্ড, জয় মাত্র তিনটি—সংকটে ম্যানচেস্টার ইউনাইটেড
মাঠের পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতা, রক্ষণভাগের দুর্বলতা আর খেলোয়াড়দের শৃঙ্খলাহীনতা—সব মিলিয়ে দুঃসময় কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে জয়ের চেয়ে লাল কার্ড দেখার ঘটনা বেশি ঘটেছে দলটির। একের পর এক পয়েন্ট হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলের কাছাকাছি চলে গেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় হয়ে আসর শেষ করেছিল ইউনাইটেড। সেই সাফল্যের পর নতুন মৌসুম ঘিরে সমর্থকদের প্রত্যাশাও ছিল বেশি। কিন্তু ২০২৬-২৭ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র তিনটি জয় পেয়েছে দলটি। বিপরীতে পাঁচবার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ইউনাইটেডের খেলোয়াড়দের।

আগস্ট, সেপ্টেম্বর ও নভেম্বরে পাওয়া তিন জয়ের মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগে, অন্যটি প্রিমিয়ার লিগে। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনটি জয়ই এসেছিল সম্প্রতি দায়িত্ব হারানো কোচ মাইকেল ক্যারিকের অধীনে।

প্রিমিয়ার লিগে ১১ ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে ইউনাইটেড। পাঁচটি হার ও পাঁচটি ড্রয়ে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। এতে পয়েন্ট তালিকার ১৯তম স্থানে নেমে গেছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগেও পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে রয়েছে রেড ডেভিলরা।

দলের এমন অবস্থার পেছনে গ্রীষ্মকালীন দলবদলের ব্যর্থতাকেও দায়ী করা হচ্ছে। প্রয়োজনীয় পজিশনে মানসম্পন্ন খেলোয়াড় না আনায় রক্ষণ ও আক্রমণভাগের দুর্বলতা কাটানো সম্ভব হয়নি। এর প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সেও।

পরিসংখ্যানেও ফুটে উঠছে ইউনাইটেডের দুর্দশা। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৬ গোল হজম করেছে তারা, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। প্রতিপক্ষকে পাঁচটি পেনাল্টি উপহার দেওয়ার পাশাপাশি পাঁচটি লাল কার্ডও দেখেছে দলটি। প্রিমিয়ার লিগে গোল হজমের সংখ্যায় ইউনাইটেডের চেয়ে এগিয়ে আছে কেবল পয়েন্ট তালিকার তলানির দল ক্রিস্টাল প্যালেস।

ক্যারিকের বিদায়ের পর দলের দায়িত্ব নিয়েছেন আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। তবে তাঁর অধীনেও এখন পর্যন্ত ঘুরে দাঁড়ানোর লক্ষণ স্পষ্ট নয়। প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে নতুন কোচের অধীনে প্রথম দুই ম্যাচের একটিতে হেরেছে, অন্যটি ড্র করেছে ইউনাইটেড।

ডিসেম্বরে অবনমন অঞ্চলের আশপাশে থাকা কভেন্ট্রি, ক্রিস্টাল প্যালেস ও নটিংহাম ফরেস্টের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে দলটির। এসব ম্যাচে পয়েন্ট হারালে সংকট আরও গভীর হতে পারে। তাই রক্ষণভাগের দুর্বলতা কাটানোর পাশাপাশি খেলোয়াড়দের শৃঙ্খলায় ফেরানোই এখন পচেত্তিনোর বড় চ্যালেঞ্জ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: