২০ ডিসেম্বর ফিরছেন আর্জেন্টিনায়

স্পোর্টস ডেস্ক

খেলা

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি আগামী ২০ ডিসেম্বর নিজ দেশে ফিরছেন। সাবেক সতীর্থ কার্লোস তেভেজের বিদায়ি ম্যাচে অংশ নিতে বুয়েনস

2026-11-27T17:42:27+00:00
2026-11-27T17:42:27+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
খেলা
২০ ডিসেম্বর ফিরছেন আর্জেন্টিনায়
স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম 
লিওনেল মেসি
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি আগামী ২০ ডিসেম্বর নিজ দেশে ফিরছেন। সাবেক সতীর্থ কার্লোস তেভেজের বিদায়ি ম্যাচে অংশ নিতে বুয়েনস এইরেসে যাওয়ার কথা রয়েছে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের। ম্যাচটি অনুষ্ঠিত হবে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক মাঠ লা বোম্বোনেরায়। গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, তেভেজ নিজেই মেসির অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

‘এল আপাচে’ নামে পরিচিত তেভেজ পাঁচ বছর আগে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির সাবেক এই ফরোয়ার্ডের আনুষ্ঠানিক বিদায়ি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে ডিসেম্বরে সেই আয়োজন হতে যাচ্ছে।


মেসির উপস্থিতির খবরে ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় আর্জেন্টিনার আক্রমণভাগে একসঙ্গে খেলেছিলেন মেসি ও তেভেজ। দীর্ঘ সময় পর আবারও একই মাঠে এই দুই তারকাকে দেখার সুযোগ তৈরি হচ্ছে। খবরটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

বোকা জুনিয়র্সের সমর্থকদের কাছে মেসির লা বোম্বোনেরায় উপস্থিতি বিশেষ আকর্ষণ। আর্জেন্টিনার মাটিতে মেসিকে আবার সরাসরি দেখার সুযোগ এখন খুব বেশি আসে না। ফলে স্টেডিয়ামে দর্শকসমাগমও ব্যাপক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।


তবে আয়োজনের মূল লক্ষ্য তেভেজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারকে সম্মান জানানো। বোকা জুনিয়র্সের হয়ে কয়েক দফায় খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে কোপা লিবের্তাদোরেসসহ একাধিক শিরোপা জিতেছেন। বোকা সমর্থকদের কাছে তিনি ক্লাবটির আধুনিক সময়ের অন্যতম প্রিয় ফুটবলার।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যুক্ত হয়েছেন তেভেজ। বিদায়ি ম্যাচটি হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মৃতিচারণ ও সতীর্থ-সমর্থকদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার উপলক্ষ। টিআইসি স্পোর্টসের বরাতে গোল ডটকম জানিয়েছে, ডিসেম্বরের আয়োজন ঘিরে প্রস্তুতি চলছে। মেসি ও তেভেজকে একই মাঠে দেখতে টিকিটের চাহিদাও বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: