টেস্টে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায় দুই বাংলাদেশি পেসার

স্পোর্টস ডেস্ক

খেলা

টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের দুর্বল পরিসংখ্যানে জায়গা হয়েছে বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ ও সাবেক ক্রিকেটার মনজুরুল ইসলামের। টেস্টে অন্তত ৩৩

2026-11-27T17:51:33+00:00
2026-11-27T17:51:55+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
খেলা
টেস্টে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায় দুই বাংলাদেশি পেসার
স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৫:৫১ পিএম
মনজুরুল ইসলাম ও খালেদ আহমেদ
টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের দুর্বল পরিসংখ্যানে জায়গা হয়েছে বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ ও সাবেক ক্রিকেটার মনজুরুল ইসলামের। টেস্টে অন্তত ৩৩ ইনিংস ব্যাট করেছেন, এমন খেলোয়াড়দের মধ্যে ক্যারিয়ার ব্যাটিং গড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন খালেদ। আর পুরো ক্যারিয়ারের গড় বিবেচনায় তালিকার চতুর্থ স্থানে আছেন মনজুরুল।

এই তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ক্রিস মার্টিন। ১০৪ ইনিংসে ১২৩ রান করে তাঁর ক্যারিয়ার ব্যাটিং গড় ২.৩৬। ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছেন খালেদ। ৩৩ ইনিংসে তাঁর সংগ্রহ ৬০ রান, গড় ২.৫০।

প্রথম ৩৩ ইনিংসের হিসাবেও খালেদের ব্যাটিং পরিসংখ্যান বেশ বিব্রতকর। এই সময়ে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। আরও পাঁচ ইনিংসে শূন্য রানে অপরাজিত ছিলেন। একই টেস্টের দুই ইনিংসেই কোনো রান না করে আউট হওয়ার ঘটনা, অর্থাৎ পেয়ার হয়েছে চারবার। টেস্ট ইতিহাসে এ ক্ষেত্রে খালেদের চেয়ে বেশি পেয়ার হওয়ার নজির রয়েছে শুধু ক্রিস মার্টিনের—সাতবার।

পুরো ক্যারিয়ারের ব্যাটিং গড়ের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশের সাবেক বাঁহাতি পেসার মনজুরুল ইসলাম। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ১৭টি টেস্ট খেলেছেন তিনি। ৩৩ ইনিংসে ৮১ রান করে তাঁর গড় ৩.৬৮। সর্বোচ্চ ইনিংস ২১ রানের। ক্যারিয়ারে ১০ বার শূন্য রানে আউট হয়েছেন মনজুরুল।

এই তালিকায় খালেদ ও মনজুরুলের মাঝখানে রয়েছেন শ্রীলঙ্কার পেসার আসিতা ফার্নান্দো। ৪৪ ইনিংসে ৬৬ রান করে তাঁর ব্যাটিং গড় ৩.০০।

এদিকে, প্রথম ৩৩ ইনিংস শেষে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায় বাংলাদেশের আরেক পেসার ইবাদত হোসেনের অবস্থানও উল্লেখযোগ্য। ওই সময়ে তাঁর গড় ছিল ৩.৩১। অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রার প্রথম ৩৩ ইনিংসে গড় ছিল ৩.২৮। তবে পরবর্তী সময়ে ব্যাটিংয়ে উন্নতি করে ক্যারিয়ার গড় ৭.৩৬-এ নিয়ে যান ম্যাকগ্রা।

খালেদ ও ইবাদতের সামনে অবশ্য ব্যাট হাতে নিজেদের পরিসংখ্যান উন্নত করার সুযোগ রয়েছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: