বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-জার্মানি

অনলাইন ডেস্ক

জাতীয়

বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও জার্মানি। দুই দেশের

2026-11-27T12:09:45+00:00
2026-11-27T12:09:45+00:00
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জাতীয়
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-জার্মানি
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পিএম 
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-জার্মানি
বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও জার্মানি। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন উভয় পক্ষ।

জার্মানির রাজধানী বার্লিনে দেশটির পার্লামেন্ট বুন্ডেস্টাগের উন্নয়ন কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য জানানো হয়।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের যৌথ উদ্যোগের সম্ভাবনাও উঠে আসে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তাঁরা।

অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করতে নতুন নতুন খাত চিহ্নিত করার ওপর জোর দেন দুই দেশের প্রতিনিধিরা। এ জন্য ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়, দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর সম্পর্ক জোরদার, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং যুব বিনিময়ের মতো ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা চান শামা ওবায়েদ। পাশাপাশি সংসদীয় পর্যায়ে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা হয়।

এ সময় জার্মানির সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন নিকোলাস জিপেলিয়াস।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: