রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন বৈশ্বিক উদ্যোগ চায় বাংলাদেশ

বাসস

জাতীয়

রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে)

2026-11-26T18:56:32+00:00
2026-11-26T18:56:32+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জাতীয়
রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন বৈশ্বিক উদ্যোগ চায় বাংলাদেশ
বাসস
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম 
রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন বৈশ্বিক উদ্যোগ চায় বাংলাদেশ
রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ্রগতিকে কাজে লাগিয়ে এ সংকট সমাধানে বৈশ্বিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দিয়েছে ঢাকা।

বৃহস্পতিবার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট মানবিক চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য আইওএমকে ধন্যবাদও জানান তিনি।

বৈঠকে নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানো, দক্ষতা উন্নয়ন এবং মেধাভিত্তিক অংশীদারত্ব জোরদার করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’, দেশে ফিরে আসা অভিবাসীদের নানা চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের কারণে দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত মানুষের সমস্যা মোকাবিলার উপায় নিয়ে মতবিনিময় করেন তাঁরা। জলবায়ু অভিযোজনেও সহযোগিতার বিষয়টি আলোচনায় আসে।

ড. লরা টম বন্ডে চলতি বছরের মে মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ বাংলাদেশের দেওয়া অঙ্গীকারের প্রশংসা করেন। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনবিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম) বাস্তবায়নে বাংলাদেশের প্রথম জাতীয় কর্মপরিকল্পনা অনুমোদনের বিষয়টিকেও স্বাগত জানান তিনি।

আইওএম বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী বলেও জানান সংস্থাটির বাংলাদেশ মিশনপ্রধান। একই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর আইওএমের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: