যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনবে সরকার

অনলাইন ডেস্ক

জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে

2026-11-26T11:35:26+00:00
2026-11-26T11:35:26+00:00
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
জাতীয়
যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনবে সরকার
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ এএম 
যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনবে সরকার
যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার থেকে সরকার (জি টু জি) পদ্ধতিতে এই গম কিনতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। প্রয়োজনে নির্ধারিত পরিমাণের বাইরে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগও রাখা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, প্রতি মেট্রিক টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি গমের মূল্য দাঁড়াবে ৪৩ টাকা ৩৮ পয়সা।

গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকেই নির্ধারিত দরে গম কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: