বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

রাজধানীর আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তাঁর সম্মতি পাওয়ার

2026-11-26T19:02:18+00:00
2026-11-26T19:02:32+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জাতীয়
বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৭:০২ পিএম
_প্রধানমন্ত্রী তারেক রহমান (ফাইল ছবি)
রাজধানীর আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তাঁর সম্মতি পাওয়ার পর নির্ধারিত দিনে উদ্বোধনী আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করা হয়। ওই বৈঠকেই ১৬ ডিসেম্বর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি আলোচনায় আসে।

পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিনে ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নির্মিত হবে নতুন সচিবালয়। প্রকল্পের আওতায় তিনটি বেজমেন্টসহ ১৪টি ১২ তলা ভবন নির্মাণের কথা রয়েছে। ভবনগুলোতে মোট প্রায় ৩৩ লাখ ১৬ হাজার বর্গফুট জায়গা থাকবে। এ ছাড়া ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। প্রকল্প এলাকার প্রায় ৩০ শতাংশ জায়গা সবুজায়ন ও জলাধারের জন্য বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। ২০২৯ সালের মধ্যে নতুন সচিবালয়ে কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বর্তমানে রাজধানীর আবদুল গণি রোডে সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে আটটির অবস্থা নাজুক বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ভবনগুলোর অধিকাংশই নির্মিত হয়েছিল ১৯৬০-এর দশকে। পুরোনো ও জরাজীর্ণ ভবনগুলো ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনা সামনে আসার পর প্রশাসনের কেন্দ্রীয় দপ্তর সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: