বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারির ওপর একটি কন্টিনিউয়িং মেডিক্যাল এডুকেশন (সিএমই) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে এ সিএমই অনুষ্ঠিত হয়।
বিএমইউর নার্সিং অনুষদের ডিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ মনির হোসেন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. কালাইআরসান রাজা। তিনি রোবটিক সার্জারির মৌলিক বিষয় থেকে শুরু করে উন্নত প্রযুক্তি ও প্রয়োগসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে ‘বেসিক টু অ্যাডভান্স’ শীর্ষক আলোচনা করেন।
সিএমইতে বিএমইউর জেনারেল সার্জারি, ইউরোলজি, নিউরোসার্জারি ও কলোরেক্টাল সার্জারি বিভাগসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সার্জনস ও রেসিডেন্টরা অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল ওয়াহাব খান, অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিনসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় তাঁরা রোবটিক সার্জারির বিভিন্ন দিক নিয়ে আলোচক ডা. কালাইআরসান রাজার কাছে প্রশ্ন করেন এবং তাঁর কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা ও মতামত গ্রহণ করেন।
সম্পাদনা: অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত কুমার মজুমদার ও সুব্রত মন্ডল।