চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

বিবিধ

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে

2026-11-23T14:37:25+00:00
2026-11-23T14:37:35+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিবিধ
চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:৩৭ পিএম  আপডেট: ২৩.১১.২০২৬ ২:৩৭ পিএম
চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি পালন করা হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে জাতীয় চেতনা ও মর্যাদা সমুন্নত রেখে কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, বিজয় দিবস উপলক্ষে সরকারি শিশু সদন, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এ ছাড়া সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি এবং তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজনের পরিকল্পনাও নেওয়া হয়।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: