কারমাইকেল কলেজের ১১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিবিধ

কারমাইকেল কলেজের ১১০ বছর পূর্তি উপলক্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মংগলবার সন্ধ্যায় রংপুরের গোল্ডেন

2026-11-22T19:06:52+00:00
2026-11-22T19:06:52+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিবিধ
কারমাইকেল কলেজের ১১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৬ পিএম 
কারমাইকেল কলেজের ১১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
কারমাইকেল কলেজের ১১০ বছর পূর্তি উপলক্ষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মংগলবার  সন্ধ্যায় রংপুরের গোল্ডেন টাওয়ারের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. কে এম জালাল উদ্দিন আকবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক  সাইফুল ইসলাম, কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবুল হোসেন মন্ডল, তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান  মো. আশরাফুল আলম, সমিতির সাবেক ভিপি  মো. আলাউদ্দিন মিয়া, সাবেক জিএস জনাব আবুল কালাম আজদ, সমিতির ঢাকা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রকিবুস সুলতান মানিক সহ বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রায় শতাধিক সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বক্তারা কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির চার দশকের গৌরবময় পথচলা, বিভিন্ন অর্জন, সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তাঁরা সমিতির ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম সমিতির কার্যক্রম পরিচালনা ও উন্নয়নের জন্য ব্যাক্তগত ভাবে এক লাখ টাকা অনুদান প্রদান করেন এবং জেলা পরিষোদ থেকে ১০ লাখ টাকা প্রদানের   প্রতিশ্রুতি  দেন।

আলোচনা সভা শেষে কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর ড. কেএম জালাল উদ্দন আকবর ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল হোসেন মন্ডল সমন্বয়ে ২০২৬-২০২৭ বর্ষের কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির রংপুর শাখার ৩৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৪১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১১০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথি ও সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

সার্বিকভাবে অনুষ্ঠানটি কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সংগঠনের প্রতি দায়বদ্ধতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: