ওয়েনের রেকর্ডে ভাগ বসালেন ১৮ বছরের এনগুমোহা

অনলাইন ডেস্ক

খেলা

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে লিভারপুলের ইতিহাসে জায়গা করে নিলেন তরুণ ফুটবলার রিও এনগুমোহা। মাত্র ১৮ বছর ৮৫ দিন

2026-11-23T15:24:59+00:00
2026-11-23T15:24:59+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
খেলা
ওয়েনের রেকর্ডে ভাগ বসালেন ১৮ বছরের এনগুমোহা
অনলাইন ডেস্ক
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম 
ওয়েনের রেকর্ডে ভাগ বসালেন ১৮ বছরের এনগুমোহা
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে লিভারপুলের ইতিহাসে জায়গা করে নিলেন তরুণ ফুটবলার রিও এনগুমোহা। মাত্র ১৮ বছর ৮৫ দিন বয়সে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে ২৮ বছর আগের এক রেকর্ডে নিজের নাম লেখালেন তিনি।

রোববার রাতে অ্যানফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। দলের বড় জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন এনগুমোহা। এর মধ্য দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের হয়ে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন এই তরুণ।

এই তালিকায় তাঁর আগে রয়েছেন লিভারপুল কিংবদন্তি মাইকেল ওয়েন। ১৯৯৮ সালে একই কীর্তি গড়ার সময় ওয়েনের বয়স ছিল ১৮ বছর ১২ দিন। দীর্ঘ ২৮ বছর পর সেই রেকর্ডে নিজের নাম যুক্ত করলেন এনগুমোহা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্র্যাডলি বারকোলার পাস থেকে গোল করেন এনগুমোহা। এর আগে প্রথমার্ধে ফ্লোরিয়ান ভির্টৎসের গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিরতির ঠিক আগে ম্যাচে বড় ধাক্কা খায় ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলের আলেক্সান্দার ইসাককে শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করায় লাল কার্ড দেখেন ইউনাইটেডের লেনি ইয়োরো। ফলে ম্যাচের বাকি অংশ ১০ জন নিয়ে খেলতে হয় সফরকারীদের।

ব্যক্তিগত অর্জনে নতুন মাইলফলক ছোঁয়ার পরও এনগুমোহার কাছে বড় হয়ে উঠেছে দলের জয়। ম্যাচ শেষে বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে তিনি বলেন, লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার ম্যাচের চেয়ে বড় ম্যাচ আর নেই। অ্যানফিল্ডে তিন পয়েন্ট পাওয়াকে নিজের জন্য বিশেষ অর্জন বলেও উল্লেখ করেন তিনি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: