ইউরোপের প্রলোভনে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

ইউরোপ পাঠানোর কথা বলে মানুষের কাছ থেকে পাসপোর্ট ও টাকা হাতিয়ে নিত একটি প্রতারক চক্র। বিশ্বাস অর্জনে ভুক্তভোগীদের দেওয়া হতো

2026-11-22T17:46:15+00:00
2026-11-22T17:46:15+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
ইউরোপের প্রলোভনে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম 
ইউরোপের প্রলোভনে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ১ সদস্য গ্রেফতার
ইউরোপ পাঠানোর কথা বলে মানুষের কাছ থেকে পাসপোর্ট ও টাকা হাতিয়ে নিত একটি প্রতারক চক্র। বিশ্বাস অর্জনে ভুক্তভোগীদের দেওয়া হতো ভিসাও।তবে সেগুলো ছিল জাল। এমন প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আবদুল মাবুদ। রোববার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন এলাকার ১৭টি পাসপোর্ট ও সার্বিয়ার পাঁচ হাজার জাল ভিসা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এ চক্রের সদস্যরা ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে মানুষের কাছ থেকে পাসপোর্ট ও টাকা হাতিয়ে নিত। বিশ্বাস অর্জনে ভুক্তভোগীদের দেওয়া হতো ভিসাও।বিমানবন্দরে অভিবাসন পুলিশের যাচাইয়ে ধরা পড়ত জালিয়াতি।

পুলিশ জানায়, উদ্ধার করা পাসপোর্টগুলো ময়মনসিংহ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষের। সার্বিয়া যাওয়ার আশায় তাঁরা চক্রটির কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাবুদ জানিয়েছেন, ছয় লাখ টাকায় সার্বিয়া পাঠানোর কথা বলে তাঁরা লোকজনের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করতেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল মাবুদকে গ্রেফতার  করা হয়েছে।

তিনি বলেন, বিশ্বাস অর্জনের জন্য জাল ভিসা দেওয়া হতো। এর আগেই নেওয়া হতো টাকা। বিমানবন্দরে ভিসা জাল হিসেবে শনাক্ত হলে ভুক্তভোগীদের অন্য সমস্যা আছে বলে জানানো হতো। চক্রটির সদস্যরা ঢাকা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছেন। সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁরা প্রতারণা করছেন। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে ওসি জানান। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: