মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক

মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট

2026-11-22T16:27:06+00:00
2026-11-22T16:27:06+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম 
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর)  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, মহেশখালীর কুতুবজোম এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে,এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও কক্সবাজার কর্তৃক সে এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে দুইজন ডাকাতকে আটক করে। এসময় ডাকাতদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় একনলা বন্দুক জব্দ করা হয়।

জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: