মোকামতলায় অসময়ের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, দুশ্চিন্তায় কৃষকেরা

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

মাঠজুড়ে কেটে রাখা আমন ধান। কোথাও সারি করে বিছিয়ে রাখা, কোথাও আবার স্তুপ করে রাখা হয়েছে ধানের গোছা। এরই মধ্যে

2026-11-22T16:14:28+00:00
2026-11-22T16:14:28+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
মোকামতলায় অসময়ের বৃষ্টিতে পানিতে ভাসছে কাটা ধান, দুশ্চিন্তায় কৃষকেরা
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম 
সংগৃহীত ছবি
মাঠজুড়ে কেটে রাখা আমন ধান। কোথাও সারি করে বিছিয়ে রাখা, কোথাও আবার স্তুপ করে রাখা হয়েছে ধানের গোছা। এরই মধ্যে অসময়ের বৃষ্টিতে জমেছে পানি। পানিতে ডুবে আছে কেটে রাখা ধান। সময়মত ধান শুকিয়ে ঘরে তুলতে না পারলে লোকসানের আশঙ্কা করছেন কৃষকেরা। ফলে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

রোববার সকালে বগুড়ার মোকামতলার চাকলমা এলাকার আমনের মাঠে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ডুবে আছে। কেউ জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন, কেউ কেটে বিছিয়ে রাখা ধানের গাছ টেনে স্তুপ করছেন। আবার কেউবা হতাশ হয়ে ক্ষেতের পাশে বসে দুশ্চিন্তা করছেন।

ভুক্তভোগী কৃষক আব্দুল বাসেত জানান,  অনেক কষ্ট করে ধান ফলিয়েছি। ধান পেকে যাওয়ায় কেটে জমিতে রেখেছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টি এসে সব এলোমেলো করে দিয়েছে।এভাবে পানির নিচে থাকলে ধানের মান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। কীভাবে ধান ঘরে তুলবো, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

আরেক কৃষক রাসেল সরকার বলেন, ধান কাটার পর ভেবেছিলাম দ্রুত মাড়াই করে ঘরে তুলবো। কিন্তু বৃষ্টির কারণে সব কাজ বন্ধ হয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় ধান নিয়ে কাজ করাও কঠিন হয়ে পড়েছে। রোদ না উঠলে ধান শুকানো সম্ভব হবে না। এমন পরিস্থিতিতে লোকসানের আশঙ্কা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, এবার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় মোট ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া কিছুটা প্রতিকূল হওয়ায় ৪০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। মূলত নিচু জমিগুলোতে কিছু পানি জমেছে।

তিনি বলেন, গতকাল শনিবার অনেক মাঠ পরিদর্শন করেছি। অধিকাংশ জমিতে পানি জমেনি। নিচু কিছু জমিতে পানি আটকে থাকলেও তা ধীরে ধীরে নেমে যাচ্ছে। আগামীকাল সোমবার আবহাওয়া ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। রোদ উঠলে ধানের তেমন কোনো সমস্যা হবে না।

কৃষি কর্মকর্তা আরও বলেন, বৃষ্টি বেশি হলে জমিতে পানি জমে কেটে রাখা ধানে অঙ্কুরোদগমের আশঙ্কা ছিল। তবে পরিস্থিতি এখন অনেকটাই অনুকূলে। ফলে ফসলের ক্ষতির আশঙ্কা অনেকটা কম। এ ছাড়া গত সপ্তাহে একটি সভায় আবহাওয়া বিষয়ে অবহিত করা হয়েছিল এবং কৃষকদের সতর্কবার্তাও দেওয়া হয়েছিল।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: