রাশিয়ান নাগরিকদের টার্গেট করে মদ তৈরীর অভিযোগে গ্রেফতার দুই

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

সারাদেশ

পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের টার্গেট করে বিদেশী মদ তৈরীর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

2026-11-22T16:25:39+00:00
2026-11-22T16:25:39+00:00
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাশিয়ান নাগরিকদের টার্গেট করে মদ তৈরীর অভিযোগে গ্রেফতার দুই
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম 
রাশিয়ান নাগরিকদের টার্গেট করে মদ তৈরীর অভিযোগে গ্রেফতার দুই
পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের টার্গেট করে বিদেশী মদ তৈরীর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নতুনহাট ব্র‍্যাক অফিসের পাশের তিনতলা একটা বাসা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় প্রায় ১০০ লিটার বিদেশী মদ ও প্রায় ২ হাজার লিটার জাওয়া ও মত তৈরীর নানা সরঞ্জাম জব্দ করা হয়। 

অভিযুক্তরা হলেন, রুপপুর পারমানবিক প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক জাভেফ জাফর ও বাসামালিক মো: উজ্জ্বল। 

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী খ সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চক্রটি দেশী বিদেশী মদ তৈরি করে গ্রীন সিটি এলাকায় বিক্রি করে আসছিলেন৷ পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: